কোনো দেশের সঙ্গে বেইজিংয়ের সহযোগিতায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই: চীন
https://parstoday.ir/bn/news/world-i163156-কোনো_দেশের_সঙ্গে_বেইজিংয়ের_সহযোগিতায়_তৃতীয়_পক্ষের_হস্তক্ষেপের_অধিকার_নেই_চীন
পার্সটুডে-চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলের প্রতিক্রিয়ায় বলেছে, অন্যান্য দেশের সঙ্গে চীনের সহযোগিতায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করা উচিত নয়।
(last modified 2026-09-18T11:24:56+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৫:৪১ Asia/Dhaka
  • গুও জিয়াকুন
    গুও জিয়াকুন

পার্সটুডে-চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলের প্রতিক্রিয়ায় বলেছে, অন্যান্য দেশের সঙ্গে চীনের সহযোগিতায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করা উচিত নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বৃহস্পতিবার বলেন, চীন সবসময় সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা করে আসছে।

তিনি বলেন, বেইজিংয়ের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের শিকার হওয়া উচিত নয়।

স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের একটি বিল ২৬২-১৫৯ ভোটে পাস করে। পরে বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়।

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য স্টেনি হোয়ারের প্রস্তাবিত ওই আইনে ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানকে এমন দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা রাশিয়ার অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাস কিনলে কিংবা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করলে তাদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।