গাজায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত, আহত বেশ কয়েকজন
-
- গাজার উপত্যকা
পার্সটুডে: গাজা শহরের পশ্চিমাঞ্চলে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা সাফার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে রিমাল এলাকার আবু তালাল মোড়ের কাছে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, ওই এলাকায় কামানের গোলাবর্ষণের পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংকগুলো গাজা শহরের পূর্বাঞ্চলে তুফফাহ এলাকার পূর্ব দিকে ব্যাপকভাবে গুলি চালায়।
গাজার উপত্যকার মধ্যাঞ্চলেও ইসরায়েলি বাহিনীর সামরিক যানগুলো বুরেইজ শরণার্থী শিবিরের উত্তরে গুলি চালায়। একই সময়ে শিবিরটির উত্তরাঞ্চল এবং দেইর আল-বালাহ শহরের পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনী কামানের গোলাবর্ষণ করে।
এ ছাড়া, একটি ইসরায়েলি ড্রোন বুরেইজ শরণার্থী শিবিরের উত্তর-পূর্বে আতিয়ান চত্বরের কাছে একটি ছোট দোকানকে লক্ষ্য করে হামলা চালায়। এতে সেখানে আগুন ধরে যায়।
গাজার উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক যানগুলো খান ইউনিস শহরের পূর্বাঞ্চলে গুলি চালায়। একই সঙ্গে শহরটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়ও গুলি চালানো হয়।#
পার্সটুডে/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।