আঙ্কারা-বার্লিন সম্পর্ক অবিশ্বাসপূর্ণ হয়ে উঠেছে: ফ্রাংক ওয়াল্টার
https://parstoday.ir/bn/news/world-i16477-আঙ্কারা_বার্লিন_সম্পর্ক_অবিশ্বাসপূর্ণ_হয়ে_উঠেছে_ফ্রাংক_ওয়াল্টার
তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বার্লিন-আঙ্কারার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এতটাই অবিশ্বাসপূর্ণ হয়ে উঠেছে যে দৃশ্যত দুই পক্ষের মধ্যে আলোচনার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৬ ১৩:০২ Asia/Dhaka
  • জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার
    জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার

তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বার্লিন-আঙ্কারার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এতটাই অবিশ্বাসপূর্ণ হয়ে উঠেছে যে দৃশ্যত দুই পক্ষের মধ্যে আলোচনার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার।

পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার গতকাল (বৃহস্পতিবার) বলেন, গত ১৫ জুলাইয়ে  অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর আঙ্কারা সরকার যেভাবে গণগ্রেফতার চালাচ্ছে তাতে বার্লিন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি আরো বলেন, 'মনে হচ্ছে আমরা দু’টি ভিন্ন গ্রহ থেকে গুপ্তচরের মত একে অন্যের সঙ্গে কথা বলছি। একে অপরকে বোঝার কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না, ফলে আলোচনারও কোনো ভিত্তি নেই।'

স্টেইনমেয়ার বলেন, ব্যর্থ  অভ্যুত্থান প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর দমন পীড়ন চালানোর অংশ হিসেবে তুরস্ক সরকার  তারা দেশের এ পর্যন্ত হাজার হাজার লোককে চাকুরিচ্যুত, সাময়িকভাবে বরখাস্ত এবং আটক করেছে।  

অন্যদিকে, তুর্কি সরকার বলছে, জার্মানি এই অভ্যুত্থান প্রচেষ্টাকে তেমন গুরুত্বসহকারে নেয় নি। এছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগানই এই অভ্যুত্থানের নাটক সাজিয়েছেন বলে জার্মান সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর আঙ্কারা সরকার এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেন, আঙ্কারা যেভাবে হাজার হাজার আইনজীবী, বিচারক, সাংবাদিক এবং সেনাকে  গণগ্রেফতারের পাশাপাশি বিভিন্ন সম্প্রচার কেন্দ্র ও সংবাদ পত্র বন্ধ করে দিচ্ছে সেগুলো আইনের শাসন অনুযায়ী হচ্ছে কিনা সে ব্যাপারে প্রশ্ন করার অধিকার আমাদের থাকতে হবে। তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুর্নবহাল করা হলে ইউরোপীয় ইউনিয়নে দেশটির প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৫