আফগানিস্তানের উত্তরাঞ্চলে চলছে তুমুল লড়াই: নতুন এলাকা তালেবানের দখলে
https://parstoday.ir/bn/news/world-i17266-আফগানিস্তানের_উত্তরাঞ্চলে_চলছে_তুমুল_লড়াই_নতুন_এলাকা_তালেবানের_দখলে
আফগানিস্তানের তালেবান দেশটির উত্তরের কিছু এলাকা দখল করে নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ০৬:৫৩ Asia/Dhaka
  • আফগানিস্তানের উত্তরাঞ্চলে চলছে তুমুল লড়াই: নতুন এলাকা তালেবানের দখলে

আফগানিস্তানের তালেবান দেশটির উত্তরের কিছু এলাকা দখল করে নিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, তালেবানরা গতরাতে বাগলান প্রদেশের দাহানে ঘোরি এলাকা দখল করেছে। ওই এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তালেবানরা গত চারদিন ধরে চেষ্টা করে আসছিল।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান, কুন্দুয, তাখার ও বাদাখশান প্রদেশে বর্তমানে তালেবানের সঙ্গে সরকারী সেনাদের তুমুল লড়াই চলছে। #

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/১৫