কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা: দুই হামলাকারীসহ নিহত ১৪
https://parstoday.ir/bn/news/world-i18115-কাবুলে_আমেরিকান_বিশ্ববিদ্যালয়ে_সন্ত্রাসী_হামলা_দুই_হামলাকারীসহ_নিহত_১৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ০৬:৩২ Asia/Dhaka
  • কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা: দুই হামলাকারীসহ নিহত ১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র বসির মুজাহিদ জানান, নিহতদের মধ্যে সাতজন ছাত্র, তিন জন পুলিশ ও দুইজন নিরাপত্তারক্ষী রয়েছেন। বাকি দুইজন হামলাকারী।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়টিতে হামলা শুরু হয়। এর পর পরইআফগান বিশেষ বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালায়। প্রায় ১০ ঘণ্টার রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ ভোর সাড়ে ৫টার দিকে সংঘর্ষের অবসান হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাতশ’ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান কাবুল পুলিশ প্রধান (সিআইডি) জানান।  

সন্ত্রাসী হামলার ঘটনায় কয়েকজন বিদেশি শিক্ষক আহত হয়েছেন বলে কোনো কোনো গণমাধ্যমে দাবি করা হলেও আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় তা অস্বীকার করেছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়টির নিকটবর্তী একটি সড়ক থেকে অপহৃত হন আমেরিকা ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপক। এখনো তাদের উদ্ধার করা যায়নি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫