ব্রেক্সিট ইউরোপকে দুর্বল করে দিয়েছে: রুশ উপ-প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i19060-ব্রেক্সিট_ইউরোপকে_দুর্বল_করে_দিয়েছে_রুশ_উপ_প্রধানমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে ব্রিটেনের সিদ্ধান্ত ইউরোপকে দুর্বল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আরকাদি দোবরকভিস। রাশিয়া একটি শক্তিশালী ইউরোপ দেখতে চায় বলেও জানান তিনি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১২:১১ Asia/Dhaka
  • রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আরকাদি দোবরকভিস
    রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আরকাদি দোবরকভিস

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে ব্রিটেনের সিদ্ধান্ত ইউরোপকে দুর্বল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আরকাদি দোবরকভিস। রাশিয়া একটি শক্তিশালী ইউরোপ দেখতে চায় বলেও জানান তিনি।

আজ (শনিবার) বিবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ইউরোপ থেকে চলে যাওয়ার বিষয়ে ব্রিটেনের সিদ্ধান্ত এই পর্যায়ে এসে ইউরোপকে কিছুটা দুর্বল করে দিয়েছে। ইইউ ছেড়ে চলে যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া একটি কঠিন বিষয় এবং এই ক্ষেত্রে আরো অনিশ্চিয়তা সৃষ্টি করেছে।'

'মার্চ ফর ইউরোপ র‍্যালিস' স্লোগানের আওতায় ইউরোপপন্থি ব্রিটেনের বিক্ষোভকারীরা আজ যখন দেশব্যাপি সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তখন রুশ উপ-প্রধানমন্ত্রী দোবরকভিস এ মন্তব্য করলেন। তিনি বলেন, 'রাশিয়ার জন্য ইউরোপ শক্তিশালী থাকা গুরুত্বপূর্ণ। আমাদের দুর্বল অংশীদারের প্রয়োজন নেই।'

ইউরোপকে দুর্বল করার পাশাপাশি মস্কোর উপর আরোপিত ইউরোপের নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে দিতেই পুতিন ব্রেক্সিট চেয়েছিলেন বলে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে দাবি করেছেন তাও প্রত্যাখান করেন দোবরকভিস।

রুশ উপ প্রধানমন্ত্রী আরো বলেন, সামনের দিকে এগিয়ে যেতে এবং রুশ ও ইউরোপের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত রচনা করতে আমাদের শক্তিশালী অংশীদারের প্রয়োজন।#

পার্সটুডে/বাবুল আখতার/৩