‘আমেরিকার সঙ্গে চীনের রক্তক্ষয়ী নৌযুদ্ধ অনিবার্য’
https://parstoday.ir/bn/news/world-i19228-আমেরিকার_সঙ্গে_চীনের_রক্তক্ষয়ী_নৌযুদ্ধ_অনিবার্য’
আমেরিকার সঙ্গে চীনের রক্তক্ষয়ী নৌযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। আমেরিকার নৌবাহিনী বিষয়ক সাবেক উপমন্ত্রী সেথ ক্রোপসে এক নিবন্ধে এ দাবি করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০৬:০৯ Asia/Dhaka
  • ‘আমেরিকার সঙ্গে চীনের রক্তক্ষয়ী নৌযুদ্ধ অনিবার্য’

আমেরিকার সঙ্গে চীনের রক্তক্ষয়ী নৌযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। আমেরিকার নৌবাহিনী বিষয়ক সাবেক উপমন্ত্রী সেথ ক্রোপসে এক নিবন্ধে এ দাবি করেছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনান্ড রিগ্যান এবং জর্জ এইচ ডব্লিউ বুশের আমলে নৌবাহিনী বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাবেক নৌ কর্মকর্তা ক্রোপসে। এ নিবন্ধে চীনের কথিত সম্প্রসারবাদের বিরুদ্ধে আমেরিকাকে আরো কঠোর রণনীতি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ক্রোপসে। তিনি বলেন, চীনের শক্তি খর্ব করার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমেরিকাকে নিতে হবে।

এ ছাড়া, দক্ষিণ চীন সাগরের ওপর নিজ সার্বভৌমত্ব দাবি করার পেছনে বেইজিং’র সামরিক অভিলাষের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপেক্ষা করছেন বলেও মনে করেন ক্রোপসে।

দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ করা হবে না বলে ২০১৫ সালে ঘোষণা করেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রোপসে বলেন, কিন্তু এ সত্ত্বেও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে হ্যাংগার নির্মাণের মধ্য দিয়ে এ ঘোষণার উল্টো কাজ চীন করছে। বেইজিং সেখানকার দ্বীপগুলোতে যুদ্ধবিমান মোতায়েন করতে চায় বলেও দাবি করেন তিনি।

চীনের পররাষ্ট্র নীতি সম্প্রসারণকামী  এবং সাম্র্যাজবাদী চিন্তাধারার সমন্বয়ে গড়ে উঠেছে বলে দাবি করে তিনি বলেন, ‘জোর যার মল্লুক তার’ নীতি অনুসরণ করছে বেইজিং।#  

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৫