পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন কিম জং-উন
https://parstoday.ir/bn/news/world-i19339-পরমাণু_অস্ত্র_কর্মসূচি_চালিয়ে_যাওয়ার_নির্দেশ_দিলেন_কিম_জং_উন
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং-উন। তার নির্দেশে সোমবার প্রায় একই সময়ে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ওই পরীক্ষার একদিন পর আজ (মঙ্গলবার) নতুন নির্দেশ জারি করেন কিম।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ০২:০৫ Asia/Dhaka
  • পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন কিম জং-উন

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং-উন। তার নির্দেশে সোমবার প্রায় একই সময়ে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ওই পরীক্ষার একদিন পর আজ (মঙ্গলবার) নতুন নির্দেশ জারি করেন কিম।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ (মঙ্গলবার) জানিয়েছে, কিম জং-উন তার দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার নির্দেশ জারি করেছেন।

এর আগে সোমবার প্রায় একই সময়ে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কারিয়া। প্রতিবেশী দেশ চীনে যখন জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তখন এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। অবশ্য ওইসব ক্ষেপণাস্ত্রের প্রকৃতি এবং পাল্লা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

চলতি বছর এ নিয়ে উত্তর কোরিয়া ১০ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। গত মাসে দেশটি ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা বার্ষিক যৌথ মহড়া শুরু করার পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬