বায়ু দূষণ ডেকে আনে অ্যালজাইমার সিনড্রোম
আণুবীক্ষণিক ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক কণাকে মস্তিষ্কে টেনে নেয়ার মধ্য দিয়ে অ্যালজাইমার সিনড্রোম নামের রোগ দেখ দেয়। বিজ্ঞানীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বায়ু দূষণের ফলে এ সব কণাকে টেনে নিচ্ছে মস্তিষ্ক।
আণুবীক্ষণিক এ সব ধাতব ন্যানোকণিকা অ্যালজাইমার রোগীর মস্তিষ্কে পাওয়া গেছে। ম্যানচেস্টার এবং মেক্সিকো সিটিতে চালানোর সমীক্ষার ভিত্তিতে গবেষকরা মনে করছেন, শরীর থেকে এ সব ধাতব কণিকার সৃষ্টি হয় নি। বরং বায়ু দূষণের মধ্য দিয়ে এ গুলো শরীর ঢুকেছে তারপর মস্তিষ্কে ঠাঁই করে নিয়েছে। ৩ থেকে ৯২ বছর বয়সী ৩৭ ব্যক্তি লাশ ব্যবচ্ছেদ করেছেন গবেষকরা। এ সব লাশের মস্তিষ্ক বিশ্লেষণ করে এ কণিকা দেখতে পেয়েছেন তারা।

এ ছাড়া গবেষকরা মনে করছেন, গাড়ি এবং রেলগাড়ির ব্রেক প্যাড থেকে বাতাসে ছড়িয়েছে এ সব চৌম্বক কণা।
মস্তিষ্কে আমিষ জমে সৃষ্টি হয় অ্যালজাইমার রোগ। অ্যালজাইমার রোগে মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যক্ষমতা দিনে দিনে লোপ পায়। ফলে বিভিন্ন প্রকার মানসিক এবং পরে শারীরিক সমস্যা দেখা দেয়। এ রোগে আক্রান্ত রোগী সব কিছু ভুলে যায়, মানসিক ভারসাম্য নষ্ট এবং স্মৃতিশক্তি বিলুপ্ত হতে থাকে।#
পার্সটুডে/মূসা রেজা/৬