জাতিসংঘের নিন্দা প্রস্তাবকে অবজ্ঞা: পরমাণু কর্মসূচি আরো জোরদার করবে উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i19591-জাতিসংঘের_নিন্দা_প্রস্তাবকে_অবজ্ঞা_পরমাণু_কর্মসূচি_আরো_জোরদার_করবে_উ._কোরিয়া
উত্তর কোরিয়া কঠোর ভাষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেছে, পরমাণু কর্মসূচি আরো জোরদার করবে পিয়ংইয়ং। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রস্তাব নেয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সমালোচনা করে দেশটি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ১২:৩১ Asia/Dhaka
  • জাতিসংঘের নিন্দা প্রস্তাবকে অবজ্ঞা: পরমাণু কর্মসূচি আরো জোরদার করবে উ. কোরিয়া

উত্তর কোরিয়া কঠোর ভাষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেছে, পরমাণু কর্মসূচি আরো জোরদার করবে পিয়ংইয়ং। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রস্তাব নেয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সমালোচনা করে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রের বরাত দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আমেরিকা এবং তার অনুসারীরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারো একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে আত্মরক্ষার স্বার্থে গৃহীত উত্তর কোরিয়ার পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে বলে দাবি করা হয়।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং সম্মান হানিকর হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বিবৃতি দিয়েছে। পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপকে নিরাপত্তা পরিষদের আগের প্রস্তাবের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৮