উত্তর কোরিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞা দেবে আমেরিকা
-
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে টেলিভিশনে দেখা যাচ্ছে
উত্তর কোরিয়া সম্প্রতি পরমাণু বোমা পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে আমেরিকা দেশটির ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে পিয়ংইয়ং বিষয়ে একজন মার্কিন বিশেষ কূটনৈতিক জানিয়েছেন।
গত (শুক্রবার) উত্তর কোরিয়া বলেছে, তারা এযাবৎ কালের সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। এ নিয়ে দেশটি পঞ্চম পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, আমাদের বিজ্ঞানীরা দেশটির পূর্বাংশে নতুন প্রযুক্তির পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে।
এদিকে, গত (শুক্রবার) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছে। আজ (রোববার) উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ কূটনৈতিক সুং কিম বলেছেন, আমেরিকাসহ দক্ষিণ কোরিয়া এবং জাপান প্রত্যেক দেশ নিজস্বভাবে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
জাপানের টোকিওতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কিম সাংবাদিকদের বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ছাড়াও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে আমেরিকা এবং জাপানও দ্বিপক্ষীয় এবং দ্বিপক্ষীয় নিষেধাজ্ঞার পাশাপাশি সম্ভাব্য ত্রি-পক্ষীয় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেন নি তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১১