লাদেনকে হত্যার নির্দেশ দিতাম না, বিচার করতাম: জিল স্টেইন
https://parstoday.ir/bn/news/world-i19978-লাদেনকে_হত্যার_নির্দেশ_দিতাম_না_বিচার_করতাম_জিল_স্টেইন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন বলেছেন, “২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলা ভুল যুদ্ধের অজুহাত সৃষ্টি করেছিল যার কারণে আমরা অনেক বেশি সমস্যায় পড়েছি।”
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৬ ২০:০৭ Asia/Dhaka
  • জিল স্টেইন
    জিল স্টেইন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন বলেছেন, “২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলা ভুল যুদ্ধের অজুহাত সৃষ্টি করেছিল যার কারণে আমরা অনেক বেশি সমস্যায় পড়েছি।”

গতকাল (রোববার) যখন মার্কিন নাগরিকরা ৯/১১’র পঞ্চদশ বার্ষিকী পালন করছেন তখন এক সাক্ষাৎকারে স্টেইন এ মন্তব্য করেন। ওই হামলায় প্রায় ৩,০০০ মানুষ নিহত ও ১,০০০ কোটি ডলারের সম্পদ বিনষ্ট হয়।

মার্কিন কর্মকর্তারা বলে আসছেন, সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ওই হামলা চালিয়েছিল কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন, এটি ছিল সাজানো নাটক এবং ওসামা বিন লাদেন মার্কিন সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছেন। ২০১১ সালের ২ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদ থেকে মার্কিন বিশেষ বাহিনী সিল’র অভিযানে বিন লাদেন মারা গেছেন বলে মার্কিন প্রশাসন দাবি করে আসছে।

এ সম্পর্কে জিল স্টেইন বলেন, তিনি হলে আল-কায়েদার নেতা লাদেনকে হত্যার নির্দেশ দিতেন না বরং তিনি লাদেনকে বিচারের আওতায় আনতেন। কারণ গুপ্তহত্যা হচ্ছে আন্তর্জাতিক আইনের বিরোধী। তিনি জোর দিয়ে বলেন, এ ঘটনার পেছনে কে বা কারা ছিল তা চিহ্নিত করা জরুরি ছিল।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২