ইসরাইলকে ৩,৮০০ কোটি ডলারের নজিরবিহীন সামরিক সহায়তা দেবে আমেরিকা
ইহুদিবাদী ইসরাইলকে ৩,৮০০ কোটি ডলারের নজিরবিহীন সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে আমেরিকা। আগামী কয়েকদিনের মধ্যেই এ নিয়ে চুক্তি সই হবে। আমেরিকা এ পর্যন্ত অন্যান্য দেশকে সামরিক সহায়তা দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড়।
সামরিক সহায়তার আওতায় প্রতিবছর ইহুদিবাদী ইসরাইলকে ৩৮০ কোটি ডলার করে দেয়া হবে। ১০ বছর ধরে এ সহায়তা দেয়া অব্যাহত থাকবে। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার কাছে বার্ষিক ৪৫০ কোটি ডলার সহায়তা দাবি করেছিলেন।
আগের সামরিক সহায়তা চুক্তি অনুসারে পাওনা অর্থের মাত্র এক-চতুর্থাংশের সামান্য কিছু বেশি ইসরাইলের প্রতিরক্ষা শিল্প খাতে ব্যয় করতে পারত। বাকি অর্থ দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য ছিল ইসরাইল। কিন্তু নতুন চুক্তিতে এ বাধ্যবাধকতা আর থাকছে না। ফলে সহায়তা হিসেবে পাওয়া মার্কিনি অর্থের পুরোটাই ইসরাইলি সামরিক খাতে ব্যয় করতে পারবে তেল আবিব।
এদিকে, মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান 'ইন্সটিটিউট ফর রিসার্চ: মিডল ইস্ট' এ চুক্তি করা থেকে বিরত রাখতে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে। সংস্থাটি বলেছে, পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে সই না করায় মার্কিন সহায়তা পেতে পারে না ইসরাইল।#
পার্সটুডে/মূসা রেজা/১৩