মার্কিন তৎপরতা কোরিয় উপদ্বীপকে বিস্ফোরণের মুখে ঠেলে দিচ্ছে: পিয়ংইয়ং
https://parstoday.ir/bn/news/world-i20113-মার্কিন_তৎপরতা_কোরিয়_উপদ্বীপকে_বিস্ফোরণের_মুখে_ঠেলে_দিচ্ছে_পিয়ংইয়ং
উত্তর কোরিয়া আজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার নির্বিচার সামরিক তৎপরতা কোরিয় উপদ্বীপকে বিস্ফোরণের মুখে ঠেলে দিচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ১১:০০ Asia/Dhaka
  • মার্কিন তৎপরতা কোরিয় উপদ্বীপকে বিস্ফোরণের মুখে ঠেলে দিচ্ছে: পিয়ংইয়ং

উত্তর কোরিয়া আজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকার নির্বিচার সামরিক তৎপরতা কোরিয় উপদ্বীপকে বিস্ফোরণের মুখে ঠেলে দিচ্ছে।

উত্তর কোরিয়ার সীমান্তের কাছ দিয়ে পরমাণু বোমা বহনে সক্ষম দু’টি বি-১ ল্যান্সার বোমারু বিমান টহল দেয়ার পর এ হুশিয়ারি উচ্চারণ করা হলো।

গত শুক্রবার উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর দক্ষিণ কোরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করছে আমেরিকা। ওই অঞ্চলের সাগরে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েনেরও পরিকল্পনা করা হচ্ছে।

এ অবস্থায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ' জানিয়েছে, আমেরিকার সব ধরণের আগ্রাসন এবং উসকানি মোকাবেলার সব ব্যবস্থা পিয়ংইয়ং’র সেনাবাহিনীর রয়েছে। এতে আরো বলা হয়, কোরিয় উপদ্বীপে সব সামরিক তৎপরতার প্রতি গভীর নজর রাখছে পিয়ংইয়ং।#

পার্সটুডে/মূসা রেজা/১৪