‘আফগানিস্তান থেকে মাদক পাচারে আমেরিকা ব্যবহার করছে কিরগিজ ঘাঁটি!’
https://parstoday.ir/bn/news/world-i20293-আফগানিস্তান_থেকে_মাদক_পাচারে_আমেরিকা_ব্যবহার_করছে_কিরগিজ_ঘাঁটি!’
কিরগিজস্তানের মার্কিন ঘাঁটি মাদক পাচারের কাজে হয়ত ব্যবহার করা হয়েছে। এসব মাদক আফগানিস্তান থেকে আনা হতো বলে অভিযোগ করেছেন কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট আসকার আকাইয়েভ। ২০০১ সালের ডিসেম্বরে মার্কিন এ ঘাঁটি স্থাপন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ০৮:০৫ Asia/Dhaka
  • কিরগিজস্তানের মার্কিন ঘাঁটি
    কিরগিজস্তানের মার্কিন ঘাঁটি

কিরগিজস্তানের মার্কিন ঘাঁটি মাদক পাচারের কাজে হয়ত ব্যবহার করা হয়েছে। এসব মাদক আফগানিস্তান থেকে আনা হতো বলে অভিযোগ করেছেন কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট আসকার আকাইয়েভ। ২০০১ সালের ডিসেম্বরে মার্কিন এ ঘাঁটি স্থাপন করা হয়।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন মিত্রজোটের সেনারা দেশটি থেকে মাদক পাচারে হয়ত জড়িত রয়েছে বলে অভিযোগ করেন আসকার আকাইয়েভ। কিরিগিজস্তানের মার্কিন ঘাঁটি প্রাথমিকভাবে আফগানিস্তানে সেনা মোতায়েন এবং রসদ ও মালামাল সরবরাহের কাজে ব্যবহৃত হয়েছে।

কিন্তু আফগানিস্তান থেকে ফেরার পথে মার্কিন সেনারা কি নিয়ে ফিরেছে সে বিষয়ে কিরগিজ কর্তৃপক্ষ কিছুই জানে না বলে স্বীকার করেন তিনি। আসকার আকাইয়েভ বলেন, মার্কিন সেনারা হয়ত হেরোইন নিয়েই ফিরেছে এবং সত্যি বলতে কি তারা যা খুশি তাই নিয়ে ফিরতে পারে।

মাদক পাচারের ঘটনা ঘাঁটির শীর্ষ কর্মকর্তারা জানেন এবং তারা নিজেরাও হয়ত এতে জড়িত রয়েছেন বলে দাবি করেন সাবেক প্রেসিডেন্ট আকাইয়েভ।

যুদ্ধের খরচ মেটাতে মাদক পাচারের আশ্রয় নেয়া মার্কিন বাহিনীর জন্য অতি সাধারণ ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/ ১৬