মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টির জন্য হিলারি দায়ী: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i20443-মধ্যপ্রাচ্যে_বিপর্যয়_সৃষ্টির_জন্য_হিলারি_দায়ী_ট্রাম্প
মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টির জন্য হিলারি ক্লিনটনকে দায়ী করেছেন মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে গতকাল (শুক্রবার) এক নির্বাচনী প্রচার অভিযানে দেয়া ভাষণে ট্রাম্প এ মন্তব্য করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৫:৩০ Asia/Dhaka
  • মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টির জন্য হিলারি ক্লিনটনকে দায়ী করেছেন মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে গতকাল (শুক্রবার) এক নির্বাচনী প্রচার অভিযানে দেয়া ভাষণে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, লিবিয়া, সিরিয়া, ইরাক এবং গোটা বিশ্বে হিলারি যে বিপর্যয় সৃষ্টি করেছেন তার জন্য তাকে কখনো দায়বদ্ধতার মুখোমুখি করা হয়নি।  

তিনি বলেন, সারা বিশ্বে উগ্র তাকফিরি আইএসআইএল বা দায়েশের সহিংসতা ছড়িয়ে দেয়ার পেছনে প্রধান ভূমিকা পালনকারী হিলারি এর দায়িত্ব নেবেন না। এছাড়া, মার্কিনীদের অস্ত্র বহনের ওপর কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপের জন্য হিলারি ক্লিনটন যে আহ্বান জানিয়েছেন তারও কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।

তিনি বলেন, ডেমোক্রেটিক প্রার্থী হিলারি অস্ত্র রাখার অধিকার থেকে আমেরিকান নাগরিকদেরকে বঞ্চিত করতে চান।রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ''আমি মনে করি, হিলারির ব্যক্তিগত দেহরক্ষীদের উচিত অস্ত্র বহন না করা। আমি মনে করি, তাদেরকে অবিলম্বে নিরস্ত্র করা উচিত। কারণ হিলারি নিজেই অস্ত্র রাখতে চান না। আপনারা কি বলেন? ঠিক বলিনি?'' #

পার্সটুডে/বাবুল আখতার/১৭