মার্কিন বিমান হামলায় ৮ আফগান পুলিশ কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/world-i20623-মার্কিন_বিমান_হামলায়_৮_আফগান_পুলিশ_কর্মকর্তা_নিহত
আফগানিস্তানের গোলযোগপূর্ণ মধ্যাঞ্চলীয় উরুগান প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ১৫:৩৯ Asia/Dhaka
  • মার্কিন বিমান হামলায় ৮ আফগান পুলিশ কর্মকর্তা নিহত

আফগানিস্তানের গোলযোগপূর্ণ মধ্যাঞ্চলীয় উরুগান প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

আজ (সোমবার) একজন সামরিক কমান্ডার বলেছেন, প্রদেশের তিরিন কোটের সাকি এলাকায় অবস্থিত পুলিশের একটি নিরাপত্তা চৌকিকে লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় প্রাথমিকভাবে একজন কর্মকর্তা এবং পরবর্তী হামলায় অন্যান্য কর্মকর্তারা নিহত হন।

একটি বিদেশী বিমান হামলায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে উরুগানের উপ-পুলিশ প্রধান মোহাম্মাদ কাভি ওমারি জানিয়েছেন। বর্বরোচিত এ হামলার তদন্ত চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।এদিকে, কাবুল থেকে মার্কিন সামরিক কমান্ডও ওই এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিরাপত্তা বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করায় তাদের ওপর বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন বাহিনী দাবি করেছে।

এছাড়া, তিরিন কোট এলাকায় মার্কিন বিমান হামলায় বেশ কয়েকজন পুলিশ নিহত হয়েছে বলে তালেবান সন্ত্রাসী গোষ্ঠী জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯