আমেরিকায় নারীদের মধ্যে বন্দুক রাখার প্রবণতা বাড়ছে: জরিপ
আমেরিকায় নারীদের মধ্যে বন্দুক রাখার প্রবণতা বাড়ার পাশাপাশি পুরুষদের মধ্যে কমছে। এ ছাড়া, দেশটির ৫০ শতাংশ আগ্নেয়াস্ত্র মাত্র তিন শতাংশ মানুষের হাতে রয়েছে। একইভাবে এসব ব্যক্তির কাছে গড়ে ১৭টি করে আগ্নেয়াস্ত্র রয়েছে।
আমেরিকায় আগ্নেয়াস্ত্র নিয়ে পরিচালিত নতুন এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। হার্ভার্ড এবং নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জরিপ চালিয়েছে। এ জরিপের ফলাফল অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ওয়েবসাইট ‘ট্রাস’ জরিপের ফলাফল প্রকাশ করে দিয়েছে।
এতে আরো বলা হয়েছে, ১৯৯৪ সালের চেয়ে দেশটিতে মজুদ আগ্নেয়াস্ত্রের সংখ্যা সাত কোটি বেড়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে সাড়ে ২৬ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে।
এ ছাড়া, আমেরিকায় আগ্নেয়াস্ত্র চুরির ঘটনাও বেড়েছে। আগে দেশটিতে বছরে ২ লাখ ৩০ হাজার অস্ত্র চুরির ঘটনা ঘটলেও এখন তা বেড়ে চার লাখে পৌঁছেছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২০