ট্রাম্পের চেয়ে হিলারি বেশি বিপজ্জনক: গ্রিন পার্টি প্রার্থী
-
গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন
মার্কিন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন বলেছেন, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন কম বুদ্ধির লোক এবং নির্বাচিত হলে তার দল তাকে নিরপেক্ষ রাখতে পারবে কিন্তু ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন আমেরিকা ও পুরো বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করবেন।
গতকাল (সোমবার) এক সাক্ষাৎকারে জিল স্টেইন বলেন, “আমি মনে করি ড্রোনাল্ড ট্রাম্প কাজ করতে গিয়ে কংগ্রেসের নানা বাধার মুখে পড়বেন। কিন্তু হিলারির ক্ষেত্রে তা হবে না। তিনি অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালাবেন, আমাদেরকে আরো বহু যুদ্ধের মধ্যে ফেলবেন এবং ধ্বংসাত্মক জলবায়ু কর্মসূচি জোরদার করবেন।”
গ্রিন পার্টি মনে করছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যে কজন প্রার্থী হয়েছেন তার মধ্যে হিলারি ক্লিনটন সবচেয়ে বেশি যুদ্ধকামী এবং হিলারি নির্বাচনে জিততে পারবেন না।
জিল স্টেইন হচ্ছেন হার্ভার্ড বিশ্বদ্যিালয় থেকে পাস করা একজন ডাক্তার এবং রাজনীতিতে আসার আগে ২৫ বছর ধরে হাজার হাজার রোগীকে তিনি চিকিৎসা সেবা দিয়েছেন। ট্রাম্পের সুস্থতা সম্পর্কে তার ডাক্তারের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলে জিল স্টেইন বলেন, “এই ব্যক্তির শারীরিক, মানসিক, আবেগজনিত ও বোধ-বুদ্ধিতে নানা সমস্যা রয়েছে।” এ ক্ষেত্রে তিনি ট্রাম্পের অসংলগ্ন কথাবার্তার বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেন। এছাড়া, বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের দ্রুত অবস্থান পরিবর্তনও রাজনীতির জন্য শুভ ইঙ্গিত নয় বলে মন্তব্য করেন জিল স্টেইন। ট্রাম্পের স্মৃতিবিভ্রাটের সমস্যা থাকতে পারে বলেও তিনি মনে করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০