সিরিয়ায় যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় বসুন: বান কি মুন
https://parstoday.ir/bn/news/world-i20737-সিরিয়ায়_যুদ্ধ_বন্ধ_করে_শান্তি_আলোচনায়_বসুন_বান_কি_মুন
সিরিয়ায় সংঘর্ষরত সব পক্ষকে অস্ত্র ত্যাগ করে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০৩:০৭ Asia/Dhaka
  • সিরিয়ায় যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় বসুন: বান কি মুন

সিরিয়ায় সংঘর্ষরত সব পক্ষকে অস্ত্র ত্যাগ করে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

তিনি মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া সমাপনি ভাষণে বলেন, সিরিয়া পরিস্থিতির ওপর প্রভাব রাখতে সক্ষম সব পক্ষকে সংঘর্ষ বন্ধ করে আলোচনা শুরুর আহ্বান জানাচ্ছি।

মুন বলেন, আজ যারা এই সম্মেলন কক্ষে অবস্থান করছেন তাদের মধ্যে রয়েছেন সেইসব সরকারের প্রতিনিধি যারা সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর চালানো পাশবিকতাকে উপেক্ষা করেছে অথবা পাশবিকতা চালানোর সুযোগ করে দিয়েছে কিংবা সরাসরি তাতে অংশগ্রহণ করেছে।

দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুন আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব হিসেবে ১০ বছরের মেয়াদ শেষ করে দায়িত্ব হস্তান্তর করবেন বলে কথা রয়েছে।

ভাষণের শেষে তিনি দাবি করেন, “১০ বছরের দায়িত্ব পালন শেষে আমি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে একথা বেশি বিশ্বাস করি যে, যুদ্ধ, দারিদ্র ও নিপীড়ন বন্ধের ক্ষমতা আমাদের আছে।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১