গুগলের নতুন চ্যাট অ্যাপ অ্যালো ব্যবহার করবেন না: হুঁশিয়ারি স্নোডেনের
গুগলের নতুন চ্যাট অ্যাপ অ্যালো ব্যবহার না করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। তিনি একে বিপজ্জনক হিসেবে অভিহিত করেছেন। বুধবার এ নতুন ‘স্মার্ট’ অ্যাপ ছেড়েছে গুগল।
স্নোডেন বলেছেন, অ্যালোর মাধ্যমে আদান-প্রদান করা প্রতিটি বার্তাই রেকর্ড করা হবে এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে তা পুলিশ বা নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হবে।
এ বছরের মে মাসে গুগল ডেভেলপারদের বার্ষিক সম্মেলন আইওতে ভিডিও কল করার অ্যাপ ডুয়ো ও চ্যাট অ্যাপ অ্যালোর ঘোষণা দেয় গুগল। গত মাসে আনুষ্ঠানিকভাবে ডুয়ো উন্মুক্ত করে গুগল। এবারে আনুষ্ঠানিকভাবে অ্যালোর ঘোষণা দিল গুগল।
চ্যাট মেসেঞ্জার হিসেবে অ্যালোতে প্রচুর ইমোজি, অঞ্চলভিত্তিক কাস্টমাইজড বিভিন্ন স্টিকার যুক্ত থাকছে। ব্যবহারকারীর মনোভাব আগেভাগেই আঁচ করতে পারবে বলে দাবি করে গুগল বলেছে, সে অনুযায়ী ইমোজিল পাঠাবে এটি। স্নোডেন বলেছেন, ব্যবহারকারী সম্পর্কে তথ্য ধারণ করার মাধ্যমেই এমনটি করা সম্ভব। আর এতে ব্যবহারকারীর প্রাইভেসি মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২২