হামাসকে কালো তালিকা থেকে বাদ দিতে হবে: ইইউ আইনজীবী
-
হামাস যোদ্ধাদের গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠান (৬ সেপ্টেম্বরের ছবি)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন এ জোটের আইনজীবী এলনোর শার্পস্টোন। তিনি বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে কথিত সন্ত্রাসে জড়িত থাকার শক্ত কোনো প্রমাণ নেই।
শার্পস্টোন হচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিসের অ্যাডভোকেট জেনারেল। তিনি আজ (বৃহস্পতিবার) ফিলিস্তিনের হামাস ও শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অব তামিল ইলাম বা এলটিটিই-কে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী তাালিকা থেকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, কালো তালিকায় রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়া পত্র-পত্রিকায় প্রকাশিত নিবন্ধ ও ইন্টারনেটের তথ্যের ওপর নির্ভর করতে পারে না।
২০০১ সালে ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসবাদ-বিরোধী আইন অনুমোদন করে। এ আইনের আওতায় ইউরোপীয় ইউনিয়ন হামাস এবং এলটিটিই’র ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাদের সম্পদ জব্দের নির্দেশনা দেয়। তবে ২০১৪ সালে জেনারেল কোর্ট অব ইউরোপীয় ইউনিয়ন এ দুটি সংগঠনকে কালো তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়। আদালতের এ নির্দেশ চ্যালেঞ্জ করে দ্যা কাউন্সিল অব ইইউ আদালতে আবেদন করেছে। এ আবেদনকে খারিজ করার আহ্বান জানিয়েছেন আইনজীবী শার্পস্টোন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২