মার্কিন ও পশ্চিমা সরকারগুলো সন্ত্রাসীদের সহযোগী: তেহরানের জুমা খতিব
https://parstoday.ir/bn/news/world-i21001-মার্কিন_ও_পশ্চিমা_সরকারগুলো_সন্ত্রাসীদের_সহযোগী_তেহরানের_জুমা_খতিব
ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর লড়াইয়ের শ্লোগান মিথ্যাচার মাত্র, কারণ তারাই সব সময় সন্ত্রাসীদের সহযোগী। 
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৬:৫৪ Asia/Dhaka
  • মার্কিন ও পশ্চিমা সরকারগুলো সন্ত্রাসীদের সহযোগী: তেহরানের জুমা খতিব

ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর লড়াইয়ের শ্লোগান মিথ্যাচার মাত্র, কারণ তারাই সব সময় সন্ত্রাসীদের সহযোগী। 

তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেছেন।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে সাম্প্রতিক মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন সরকার অতীতেও এ ধরনের পদক্ষেপ নিয়ে ইরাকের গণবাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং সিরিয়ার কুনেটত্রায় প্রতিরোধ যোদ্ধাদের ওপর ইসরাইলি হামলায় সহায়তা দিয়েছে সৌদিকে সাথে নিয়ে। 
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আজ দেশগুলোর স্বাধীনতা ও ইসলামী জাগরণ-বিরোধী কুচক্রী মহলগুলো বিশ্বের নানা অঞ্চলে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অজুহাতে অশুভ তৎপরতা চালাচ্ছে।
 হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আরও বলেছেন, ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীর উপস্থিতির ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তি ।
ইরান সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রকৃত লড়াই চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।  
 হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ইরানের ওপর ইরাকের সাদ্দাম সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের ইতিহাস তুলে ধরে  বলেছেন, ইরানের ওই পবিত্র প্রতিরক্ষার যুদ্ধ ছিল সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলোর মোকাবেলায় ইসলামী বিপ্লবের আদর্শগুলোর প্রদর্শন। তিনি  আরও বলেছেন, ইতিহাসে দেখা গেছে ইরানি জাতি কখনও আগ্রাসী নয়, কিন্তু কোনো দেশ ইরানে আগ্রাসন চালালে ইসলামী এই দেশটির সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেবে। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৩