আমেরিকায় একটি এফ-৩৫ বিমানে আগুন ধরে গেছে
আমেরিকার একটি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫এ’তে আগুন ধরে গেছে। আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেইন হোম এয়ারফোর্স বেজে এ বিমানে আগুন ধরেছে বলে জানানো হয়েছে।
মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন মার্ক গ্র্যাফ জানান, বিমান চালু করার সময় ইঞ্জিনে আগুন ধরে যায় এবং পাইলট বিমানটি ত্যাগ করতে বাধ্য হন।
গতকাল দুপুরে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় বিমান-পাইলট বা ক্রুদের কেউই মারাত্মক আহত হন নি। এ ঘটনার পর তিন এয়ারম্যান এবং পাইলটকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করানোর রেওয়াজ মার্কিন বিমান বাহিনীতে রয়েছে। তারই আওতায় এদের হাসপাতালে পাঠানো হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায় নি এবং এ নিয়ে তদন্ত চলছে বলে বিমান বাহিনীর মুখপাত্র জানান।
বিমান ঘাঁটিতে বর্তমানে সাতটি এফ-৩৫এ বিমান রয়েছে। ভূমি থেকে আকাশে উড্ডয়ন সংক্রান্ত প্রশিক্ষণের জন্য বিমানগুলোকে সেখানে মোতায়েন করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৪