দ. কোরিয়া ছেড়ে গুয়ামে ফিরল পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বিমান
-
বি-১বি কৌশলগত বোমারু বিমান
পরমাণু বোমা বহনে সক্ষম বি-১বি কৌশলগত বোমারু বিমান দক্ষিণ কোরিয়া ছেড়ে গুয়ামের মার্কিন ঘাঁটিতে ফিরে গেছে। সিউলের সামরিক কর্মকর্তারা আজ (সোমবার) এ কথা জানিয়েছেন।
তারা বলেছেন, পরিস্থিতি আরো উসকে দেয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দেয়ার জন্য বিমানটি দক্ষিণ কোরিয়ায় ছিল। গত বুধবার বিমানটি দক্ষিণ কোরিয়ায় যায়।
পিয়ংইয়ংয়ের পঞ্চম পরমাণু বোমার পরীক্ষার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রতি জোরালো সমর্থন দেখানোর জন্য বিমানটিকে সিউলে পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ার ওসান বিমান ঘাঁটি থেকে এটি গতকাল গুয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটিতে ফিরে গেছে।
চলতি মাসের ৯ তারিখে পিয়ংইয়ং পঞ্চম এবং দেশটির এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ পরীক্ষা চালানো হয়। এর চারদিন আগে দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬