পরমাণু অস্ত্র ‘প্রথম ব্যবহার না করার’ নীতি মানে না আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i21391-পরমাণু_অস্ত্র_প্রথম_ব্যবহার_না_করার’_নীতি_মানে_না_আমেরিকা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেছেন, পরমাণু অস্ত্র ‘প্রথম ব্যবহার না করার’ নীতি আমেরিকা অনুসরণ করছে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ০৮:৩৩ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেছেন, পরমাণু অস্ত্র ‘প্রথম ব্যবহার না করার’ নীতি আমেরিকা অনুসরণ করছে না।

নিউ মেক্সিকোর একটি পরমাণু গবেষণা কেন্দ্রে এ কথা বলেন কার্টার। তিনি বলেন, মিত্রদের পরমাণু ছত্রচ্ছায়া দেয়ার নীতি অনেকদিন ধরেই অনুসরণ করছে আমেরিকা। যুদ্ধের ক্ষেত্রে এ নীতি পরমাণু অস্ত্র-বিরোধী প্রতিরক্ষা হিসেবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

আমেরিকার পরমাণু নীতির আমূল সংস্কারের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া, ‘প্রথম ব্যবহার না করার’ নীতিও আমেরিকা কার্যকর করবে বলে যখন জল্পনা-কল্পনা চলছে তখন এ ঘোষণা দিলেন কার্টার।

আমেরিকা এবং ন্যাটোভুক্ত পরমাণু শক্তিধর দেশগুলো এ নীতি অনুসরণ করে না। অন্যদিকে, এ নীতি অনুসরণ করছে চীন। পরমাণু শক্তিধর চীনকে বৈরী দেশ হিসেবে গণ্য করে ওয়াশিংটন।#

পার্সটুডে/মূসা রেজা/২৮