সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল করেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i21901-সিরিয়া_ইস্যুতে_রাশিয়ার_সঙ্গে_আলোচনা_বাতিল_করেছে_আমেরিকা
সিরিয়ায় ব্যর্থ যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল করেছে আমেরিকা। সিরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন আমেরিকা এ ঘোষণা দিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৩, ২০১৬ ২২:৪১ Asia/Dhaka
  • জন কিরবি (ফাইল ফটো)
    জন কিরবি (ফাইল ফটো)

সিরিয়ায় ব্যর্থ যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল করেছে আমেরিকা। সিরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন আমেরিকা এ ঘোষণা দিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছেন, “সিরিয়ায় সংঘাত বন্ধের জন্য যে দ্বিপক্ষীয় চ্যানেল প্রতিষ্ঠা করা হয়েছিল আমেরিকা তা বাতিল ঘোষণা করছে।” তিনি বলেছেন, “এটি কোনো হাল্কা সিদ্ধান্ত নয়।”

পাশাপাশি জন কিরবি আলেপ্পোয় বিমান হামলার জোরদার করার জন্য মস্কোকে অভিযুক্ত করে বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করে নি। তবে রাশিয়া আরো আগেই বলেছে, সিরিয়ার সেনাদের ওপর বিমান হামলা চালিয়ে আমেরিকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।  

সিরিয়ার সরকার আলেপ্পো থেকে সন্ত্রাসীদের নির্মূলের জন্য যে সামরিক অভিযান চালাচ্ছে তার প্রতি জোরালো সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এরইমধ্যে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ আলেপ্পো শহরের বিভিন্ন এলাকা দখলে নিয়েছে সিরিয়ার সেনারা। এসব অভিযানে রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ার স্থলবাহিনীকে সমর্থন সহায়তা দিচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩