আফগানিস্তানে বোমা ফেটে মার্কিন সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i22015-আফগানিস্তানে_বোমা_ফেটে_মার্কিন_সেনা_নিহত
আফগানিস্তানে মার্কিন এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় নাঙ্গাহার প্রদেশে বোমা বিস্ফোরণে এ মার্কিন সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ০৮:৪৪ Asia/Dhaka
  • আফগানিস্তানে বোমা ফেটে মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে মার্কিন এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় নাঙ্গাহার প্রদেশে বোমা বিস্ফোরণে এ মার্কিন সেনা নিহত হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, আফগান সেনাদের সঙ্গে অভিযান চালানোর সময় পেতে রাখা ঘরে তৈরি বোমা ফেটে নিহত হয় এ সেনা। মার্কিন সেনাদল পদাতিক টহলে নিয়োজিত ছিল এবং যুদ্ধাবস্থায় এ সেনা নিহত হয়েছে বলে জানানো হয়। অবশ্য নিহত সেনার নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয় নি।

এ ঘটনার তদন্ত চলছে বলে উল্লেখ করে কুক আরো বলেন, এতে আর কেউ হতাহত হয়েছে বলে তার জানা নেই।

২০০১ সালে আগ্রাসন চালানোর পর থেকে আফগানিস্তানে অন্তত ২৩০০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে ওয়াশিংটনের সরকারি পরিসংখ্যানে স্বীকার করা হয়েছে। অবশ্য নিহতের প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি বলে মনে করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/৫