পরমাণু সমঝোতার পথ ধরে ইরানের নিষেধাজ্ঞা আরো শিথিল করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i22327-পরমাণু_সমঝোতার_পথ_ধরে_ইরানের_নিষেধাজ্ঞা_আরো_শিথিল_করল_আমেরিকা
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ বিভাগ। গত বছরের ঐতিহাসিক পরমাণু সমঝোতার ভিত্তিতে নতুন দিকনির্দেশনা দিয়েছে মার্কিন সরকার।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৮, ২০১৬ ০৮:৫২ Asia/Dhaka
  • মার্কিন অর্থমন্ত্রী জ্যাক লিউ(ফাইল ছবি)
    মার্কিন অর্থমন্ত্রী জ্যাক লিউ(ফাইল ছবি)

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ বিভাগ। গত বছরের ঐতিহাসিক পরমাণু সমঝোতার ভিত্তিতে নতুন দিকনির্দেশনা দিয়েছে মার্কিন সরকার।

গতকাল প্রকাশিত মার্কিন অর্থ বিভাগের দিকনির্দেশনায় ডলার লেনদেন করে ইরানকে বাণিজ্য করার সুযোগ দেয়া হয়েছে। বিদেশে অবস্থিত ব্যাংকগুলো এ লেনদেন করবে। এ ছাড়া,  মার্কিন অর্থ ব্যবস্থার সঙ্গে এ লেনদেনের কোনো সম্পর্ক থাকতে পারবে না।

ইরানের যে সব ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে তাদের পরিচালিত সংস্থাগুলোর বিরুদ্ধে বিদেশি লেনদেনের ওপর ঢালাও নিষেধাজ্ঞা বলবত করেছিল আমেরিকা। নতুন দিকনির্দেশনায় এ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে মার্কিন অর্থ বিভাগ। 

মার্কিন অর্থ বিভাগ এ সব ব্যক্তিকে এসডিএনএস অর্থাৎ “স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস” বা “বিশেষভাবে মনোনীত নাগরিক"  হিসেবে অভিহিত করে থাকে।

২০১৫ সালের ১৪ জুলাই ইরানের সঙ্গে জেসিপিও হিসেবে পরিচিত চূড়ান্ত পরমাণু সমঝোতা সই করেছিল ছয় জাতিগোষ্ঠী।#

পার্সটুডে/মূসা রেজা/৮