ডোনাল্ড ট্রাম্প নির্বোধ এবং জাতীয় দুর্যোগ: হলিউড অভিনেতা
https://parstoday.ir/bn/news/world-i22384-ডোনাল্ড_ট্রাম্প_নির্বোধ_এবং_জাতীয়_দুর্যোগ_হলিউড_অভিনেতা
আমেরিকার নাগরিকরা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অপদার্থকে তাদের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য আসন্ন নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেতা রবার্ট দি নিরু। সেই সঙ্গে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ট্রাম্পকে যে 'জাতীয় বিপর্যয়' হিসেবে আখ্যায়িত করেছেন তার প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৮, ২০১৬ ১৮:০০ Asia/Dhaka
  • হলিউড অভিনেতা রবার্ট দি নিরু।
    হলিউড অভিনেতা রবার্ট দি নিরু।

আমেরিকার নাগরিকরা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অপদার্থকে তাদের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য আসন্ন নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেতা রবার্ট দি নিরু। সেই সঙ্গে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ট্রাম্পকে যে 'জাতীয় বিপর্যয়' হিসেবে আখ্যায়িত করেছেন তার প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে জনগণকে উৎসাহিত করতে যেসব মার্কিন অভিনেতা একটি নিরপেক্ষ ভিডিও প্রচার অভিযানে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ৭৩ বয়স্ক এ অভিনেতাও রয়েছেন। তবে ভিডিও প্রচার কার্যক্রম থেকে সরে এসে তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে এক হাত নিলেন।

তিনি বলেন, "ট্রাম্প নির্ঘাত বোকা, বাজে লোক, কুকুর এবং শূকর। তিনি এমন একজন গাড়ল এবং গোঁয়ার যিনি কোনো প্রস্তুতি নেন না। তিনি কাউকে তোয়াক্কা করেন না। তিনি নির্বোধ। কলিন পাওয়েল তার সম্পর্কে যথার্থই বলেছেন যে, তিনি জাতীয় বিপর্যয়। তিনি দেশের জন্য লজ্জা বয়ে নিয়ে এসেছেন।" হলিউডের নামকরা অভিনেতা গতকাল (শুক্রবার) এক ভিডিও বার্তায় ট্রাম্প সম্পর্কে এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, "আমি খুবই উদ্বিগ্ন যে, ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি অবশ্যই দেশকে ভুল পথে পরিচালিত করবেন।"#

পার্সটুডে/বাবুল আখতার/৮