শক্তি প্রদর্শনের মহড়ায় নামলো দ. কোরিয়া এবং আমেরিকা
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আজ (সোমবার) নজিরবিহীন নৌ মহড়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার সমগ্র উপকূল ধরে এই প্রথমবারের মতো ইনভিনসিবেল স্পিরিট-২০১৬ নামের মহড়া চালানো হবে।
উত্তর কোরিয়ার মোকাবেলায় শক্তি প্রদর্শনের জন্য এ মহড়া চালানো হবে বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে। গত ৬৩ বছরের মধ্যে এরকম মহড়া আর চালানো হয় নি। এ মহড়া পিত সাগর ও জাপান সাগরে চালানো হবে।
ছয় দিনের মহড়ায় মার্কিন পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানসহ আরো কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নেবে। এছাড়া, এতে সাবমেরিনসহ দু পক্ষের কয়েক ডজন যুদ্ধজাহাজ, অ্যাপাচি হেলিকপ্টার এবং হর্নেট যুদ্ধবিমান অংশ নেবে। এ মহড়ায় সাবমেরিন ও বিমান হামলা-বিরোধী যুদ্ধ তৎপরতাসহ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা সংক্রান্ত অনুশীলন চালানো হবে।
উত্তর কোরিয়ার অব্যাহত পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে মার্কিন সেনারা দাবি করছে।#
পার্সটুডে/মূসা রেজা/১০