ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোকের আশংকা বাড়ায় ডায়েট ‘কোমল’ পানীয়
https://parstoday.ir/bn/news/world-i22894-ডায়াবেটিস_হৃদরোগ_এবং_স্ট্রোকের_আশংকা_বাড়ায়_ডায়েট_কোমল’_পানীয়
ডায়েট কোক-পেপসি বা অন্য কোনো ‘কোমল’ পানীয় পানে ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোকের আশংকা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে। এছাড়া, স্থূলতা এড়াতে অনেকেই এ ধরনের কোক বা অন্য কোনো কথিত কোমল পানীয় বেছে নিলেও এতে ওজন বাড়ার আশংকা মোটেই কমে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ২১:৪৪ Asia/Dhaka
  • ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোকের আশংকা বাড়ায় ডায়েট ‘কোমল’ পানীয়

ডায়েট কোক-পেপসি বা অন্য কোনো ‘কোমল’ পানীয় পানে ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোকের আশংকা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে। এছাড়া, স্থূলতা এড়াতে অনেকেই এ ধরনের কোক বা অন্য কোনো কথিত কোমল পানীয় বেছে নিলেও এতে ওজন বাড়ার আশংকা মোটেই কমে না।

পাঁচ বছর ধরে চালানো গবেষণার ভিত্তিতে এ সব কথা জানিয়েছে আমেরিকার পোরডে বিশ্ববিদ্যালয়। গবেষণার ফলাফলে হতবাক হয়ে গেছেন খোদ গবেষকরা।

নিউরোসায়েন্স এবং সাইকোলজিক্যাল সায়েন্সের অধ্যাপক সুসান সুইথার্সস এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্যগত দিক থেকে সাধারণ কোমল পানীয়র চেয়ে ডায়েট বা কৃত্রিম চিনি দিয়ে তৈরি কোমল পানীয় হয়ত খানিকটা ভাল করবে বলে ধরে নিয়েছিলাম। কিন্তু বাস্তবে একেবারে উল্টো ফল পাওয়া গেল।

এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ‘হু’ চিনিসমৃদ্ধ পানীয়র ওপর বাড়তি অন্তত ২০ শতাংশ করারোপের আহ্বান জানিয়েছে। স্থূলতা এবং ডায়াবেটিস বা বহুমূত্র রোগের বিশ্বব্যাপী প্রকোপ ঠেকাতে এ আহ্বান জানানো হয়। 

বিশ্বে ১৯৮০ থেকে ২০১৪ সালের মধ্যে স্থূলতা দিগুণ বেড়েছে। বিশ্বব্যাপী ১১ শতাংশ পুরুষ এবং ১৪ শতাংশ নারীকে স্থূল হিসেবে ধরা হয়। অর্থাৎ বিশ্বে স্থূল মানুষের সংখ্যা ৫০ কোটির বেশি।#

পার্সটুডে/মূসা রেজা/১৩