তালেবানের সঙ্গে যুদ্ধে ২০০’র বেশি আফগান সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i22972-তালেবানের_সঙ্গে_যুদ্ধে_২০০’র_বেশি_আফগান_সেনা_নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানের সঙ্গে যুদ্ধে নিরাপত্তা বাহিনীর ২০০’র বেশি সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক পরিষদের উপ প্রধান আবদুল মাজিদ আখুনজাদাহ ও সংসদ সদস্য শির মুহাম্মাদ আখন জানান, গত ১০ দিনে তালেবানের সঙ্গে লড়াইয়ে হেলমান্দের রাজধানী লশকরগাহের আশপাশে এসব সেনা ও পুলিশ নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১৯:০২ Asia/Dhaka
  • ১০ অক্টোবরের ছবি
    ১০ অক্টোবরের ছবি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানের সঙ্গে যুদ্ধে নিরাপত্তা বাহিনীর ২০০’র বেশি সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক পরিষদের উপ প্রধান আবদুল মাজিদ আখুনজাদাহ ও সংসদ সদস্য শির মুহাম্মাদ আখন জানান, গত ১০ দিনে তালেবানের সঙ্গে লড়াইয়ে হেলমান্দের রাজধানী লশকরগাহের আশপাশে এসব সেনা ও পুলিশ নিহত হয়।

কয়েকটি সূত্র জানিয়েছে, তালেবান গেরিলাদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০০ সদস্য আহত হয়েছে। এছাড়া, ৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে সূত্রগুলো। তবে, তালেবানের পক্ষে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।

কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ শহরটির পতন ঠেকাতে ও তালেবান গেরিলাদেরকে হটাতে রাজধানী কাবুল ও আশপাশের শহর থেকে লশকরগাহে শত শত সেনা পাঠিয়েছে আফগান সরকার।

নিরাপত্তা বিষয়ক সরকারি বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে গত মঙ্গলবার শহরটিতে ৩০০’র বেশি কমান্ডো মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে- আফগান সেনাদের পক্ষে তালেবানের হামলা প্রতিরোধ খানিকটা কঠিন হয়ে উঠেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪