ডায়েট ড্রিংকস এবং ‘কোমল’ পানীয়তে ঘটতে পারে ভ্রূণের অঙ্গ বিকৃতি
https://parstoday.ir/bn/news/world-i23263-ডায়েট_ড্রিংকস_এবং_কোমল’_পানীয়তে_ঘটতে_পারে_ভ্রূণের_অঙ্গ_বিকৃতি
ডায়েট ড্রিংকস নামে পরিচিত কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয়সহ কথিত কোমল পানীয় নিয়মিত খেলে মা হওয়ার সম্ভাবনা কমে। যেসব মা ‘টেস্ট টিউব বেবি’ লাভের চেষ্টা করছেন তদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ২১:৫৩ Asia/Dhaka
  • ডায়েট ড্রিংকস এবং ‘কোমল’ পানীয়তে ঘটতে পারে ভ্রূণের অঙ্গ বিকৃতি

ডায়েট ড্রিংকস নামে পরিচিত কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয়সহ কথিত কোমল পানীয় নিয়মিত খেলে মা হওয়ার সম্ভাবনা কমে। যেসব মা ‘টেস্ট টিউব বেবি’ লাভের চেষ্টা করছেন তদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সাধারণভাবে যখন কোনো দম্পতি সন্তান পেতে ব্যর্থ হন তখন তাদের অনেকেই টেস্ট টিউব বেবির কথা ভাবেন অথবা চিকিৎসকরা তাদের ‘টেস্ট টিউব বেবির’ কথা বলেন। চিকিৎসা বিজ্ঞানীরা এ পদ্ধতিকে ''ইন ভিন্টরো ফার্টিলাইজেশন বলে থাকেন'' সংক্ষেপে একে ''আই ভি এফ '' বলা হয় । 'ইন ভিন্টরো' শব্দটি লাতিন থেকে নেয়া হয়েছে । মূল অর্থ হলো কাঁচের মধ্যে। নারীর ডিম্বের সঙ্গে পুরুষের শুক্রাণুর সফল মিলনের মাধ্যমে গর্ভে ভ্রূণ সঞ্চার হয় -এটা আমরা সবাই জানি। তবে আইভিএফ'র ক্ষেত্রে ডিম্ব ও শুক্রাণুর মিলন পর্ব দেহের বাইরে ঘটানো হয়। এভাবে যে ভ্রূণের সৃষ্টি হয় হয় পরে তাকে মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়।

কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয় যেসব মা বেশি পছন্দ করেন বা উষ্ণ পানীয়তে কৃত্রিম মিষ্টি ব্যবহার করেন তাদের ডিম্ব এবং ভ্রূণ দুর্বল হয় বলে গবেষকরা দেখতে পেয়েছেন। কথিত কোমল পানীয় যারা নিয়মিত পান গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও এমনটি হয়।

এছাড়া উভয় ক্ষেত্রে ভ্রূণের অঙ্গবিকৃতিও ঘটতে পারে। সল্ট লেকের আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিনের গবেষণায় এ সব তথ্য পাওয়া গেছে। ৫২৪ জন নারীর ওপর দু’বছরের বেশি সময় ধরে চালানো গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলভিত্তিক ফার্টিলিটি মেডিসিনের গ্যাবরিলা হেলপার্ন। তিনি এ সম্পর্কে লিখেছেন, প্রাকৃতিক চিনির চেয়ে কৃত্রিম চিনি বেশি স্বাস্থ্যসম্মত বলে একটি ধারণা প্রচলিত আছে। কিন্তু কৃত্রিম চিনির গোপন বিপদ সম্পর্কে মানুষ তেমন সচেতন নন। সন্তান লাভের জন্য যেসব মাকে চিকিৎসার সহায়তা নিতে হচ্ছে তাদেরকে চিনি এবং কৃত্রিম চিনির বিপদ সম্পর্কে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেয়া উচিত বলেও মনে করেন তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/১৭