আগামীকালের নির্বাচনী বির্তকে ট্রাম্পের পক্ষে উপস্থিত থাকবেন ওবামার ভাই
-
মালিক ওবামা (বামে) ও ডোনাল্ড ট্রাম্প (ডানে)
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামীকাল সর্বশেষ বিতর্ক অনুষ্ঠিত হবে। এ বিতর্কে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের পক্ষে উপস্থিত থাকবেন ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ ভাই মালিক ওবামা।
ট্রাম্পের আমন্ত্রণেই তিনি সেখানে উপস্থিত হবেন বলে জানা গেছে। মালিক ওবামা নিজেই জানিয়েছেন, বিতর্ক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, ট্রাম্প নির্বাচিত হলে আমেরিকার অবস্থান আরও শক্তিশালী হবে।
ওবামার সৎ ভাই সম্পর্কে ট্রাম্প দাবি করেছেন, মালিক ওবামা তার ভাই বারাক ওবামার চেয়ে বেশি বোঝেন। লাস ভেগাসে আগামীকাল বাংলাদেশ সময় সকালে ৯০ মিনিটের ওই বিতর্ক হওয়ার কথা রয়েছে। মালিক ওবামা কেনিয়ায় জন্মগ্রহণ করলেও আমেরিকার নাগরিকত্ব রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯