আকস্মিক সফরে বাগদাদে গেছেন অ্যাশ্টোন কার্টার
https://parstoday.ir/bn/news/world-i23692-আকস্মিক_সফরে_বাগদাদে_গেছেন_অ্যাশ্টোন_কার্টার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার আজ (শনিবার) আকস্মিক সফরে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন। মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকের বাহিনী যখন এগিয়ে চলেছে তখন দেশটি সফরে গেলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ১৪:০৪ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার আজ (শনিবার) আকস্মিক সফরে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন। মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকের বাহিনী যখন এগিয়ে চলেছে তখন দেশটি সফরে গেলেন তিনি।

চলতি বছরে এ নিয়ে তৃতীয় দফা ইরাক সফর করছেন কার্টার। এ সফরে সময় ইরাকের সরকার কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বাগদাদে গেছেন কার্টার। আঙ্কারায় তুর্কি নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

ইরাকে বর্তমানে অন্তত একশ মার্কিন কমান্ডো এবং চার হাজার আটশ’র বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। দায়েশ-বিরোধী লড়াইয়ে অংশগ্রহণের নামে দেশটিতে ধীরে ধীরে মার্কিন সেনা সংখ্যা বাড়ানো হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/২২