গুলেনের সঙ্গে জড়িত থাকার দায়ে তুরস্কে আটক ৩৫০০o ব্যক্তি
https://parstoday.ir/bn/news/world-i23806-গুলেনের_সঙ্গে_জড়িত_থাকার_দায়ে_তুরস্কে_আটক_৩৫০০o_ব্যক্তি
আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত তুরস্কের ভিন্ন মতাবলম্বী ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার দায়ে আঙ্কারা ৩৫ হাজারের বেশি মানুষকে আটক করেছে। জুলাই মাসে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে গুলেন জড়িত থাকার অভিযোগ করছে তুরস্কে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৬ ১৭:৩৮ Asia/Dhaka
  • গুলেনের সঙ্গে জড়িত থাকার দায়ে তুরস্কে আটক ৩৫০০o ব্যক্তি

আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত তুরস্কের ভিন্ন মতাবলম্বী ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার দায়ে আঙ্কারা ৩৫ হাজারের বেশি মানুষকে আটক করেছে। জুলাই মাসে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে গুলেন জড়িত থাকার অভিযোগ করছে তুরস্কে।

তুর্কি চ্যানেল এনটিভি দেশটির আইনমন্ত্রী বেকির বোজদাগের বরাত দিয়ে আজ(রোববার) এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, তুরস্ক সরকার একই অভিযোগে আরো ৩৯০৭ ব্যক্তিকে গ্রেফতার করবে।

তুর্কি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে ৮২ হাজার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হয়েছে। এ ছাড়া, হাজার হাজার ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বা কারাগারে পাঠানো হয়েছে।

অভ্যুত্থান প্রচেষ্টায় অন্তত ২৪৬ ব্যক্তি নিহত এবং ২১০০ ব্যক্তি আহত হয়েছিল। অবশ্য ৭৫ বছর বয়সী গুলেন এতে জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করছেন। আমেরিকা থেকে গুলেনকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে তুরস্ক।#

পার্সটুডে/মূসা রেজা/২৩