১৬ বছরের চেষ্টায় রুশ পরমাণু ডুবোজাহাজ হয়ে উঠেছে গভীর সাগরের গবেষণাগার
https://parstoday.ir/bn/news/world-i24262-১৬_বছরের_চেষ্টায়_রুশ_পরমাণু_ডুবোজাহাজ_হয়ে_উঠেছে_গভীর_সাগরের_গবেষণাগার
রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলের পরমাণু ডুবোজাহাজকে গবেষণা-জাহাজে রূপান্তর করেছে। ১৬ বছর ধরে ব্যাপক আধুনিকায়ন এবং রদবদলের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। পোদ্মোসকোভি নামের এ ডুবোজাহাজকে এখন পরীক্ষামূলক ভাবে সাগরে নামানো হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৯, ২০১৬ ০৮:৩১ Asia/Dhaka
  • রূপান্তরের পর পোদ্মোসকোভি
    রূপান্তরের পর পোদ্মোসকোভি

রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলের পরমাণু ডুবোজাহাজকে গবেষণা-জাহাজে রূপান্তর করেছে। ১৬ বছর ধরে ব্যাপক আধুনিকায়ন এবং রদবদলের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। পোদ্মোসকোভি নামের এ ডুবোজাহাজকে এখন পরীক্ষামূলক ভাবে সাগরে নামানো হয়েছে।

রাশিয়ার উত্তরে অবস্থিত হোয়াইট সি’তে এ পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজটির পরীক্ষামূলক তৎপরতা চলছে। গভীর সাগরে গবেষণার জন্য ব্যবহৃত হবে এটি।

রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরে ১৯৮৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত যুক্ত ছিল এটি। ১৯৯৯ সালের শেষ দিকে আধুনিকায়নের জন্য একে জেভজদোচেকা শিপইয়ার্ডে পাঠানো হয়। এ সময়ে ডুবোজাহাজের ক্ষেপণাস্ত্র রাখার কক্ষটি কেটে নতুন করে বানানো হয়। একে বসবাস ও বিজ্ঞান গবেষণার উপযোগী করে তৈরি করা হয়েছে।

এ সব আধুনিকায়নের মধ্য দিয়ে পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজের পুনর্জন্ম ঘটেছে। সাবেক যুদ্ধজাহাজ এখন গভীর সাগরে গবেষণার জাহাজ হয়ে উঠেছে। এটি দিয়ে সাগরের ৬০০০ মিটার গভীর গবেষণা চালানো যাবে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৯