মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে: এবারে প্রাণ দিলেন এক মেজর জেনারেল
https://parstoday.ir/bn/news/world-i24337-মার্কিন_সেনাবাহিনীতে_আত্মহত্যা_বাড়ছে_এবারে_প্রাণ_দিলেন_এক_মেজর_জেনারেল
মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জন রোসি আত্মহত্যা করেছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। জুলাই মাসের ৩১ তারিখে মার্কিন একটি সামরিক স্থাপনায় জেনারেল রোসিকে মৃত অবস্থায় পাওয়া যায়। গত শুক্রবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে তার মৃত্যুর কারণ আত্মহত্যা বলে স্বীকার করা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ৩০, ২০১৬ ০৮:৫৮ Asia/Dhaka
  • মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে: এবারে প্রাণ দিলেন এক মেজর জেনারেল

মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জন রোসি আত্মহত্যা করেছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। জুলাই মাসের ৩১ তারিখে মার্কিন একটি সামরিক স্থাপনায় জেনারেল রোসিকে মৃত অবস্থায় পাওয়া যায়। গত শুক্রবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে তার মৃত্যুর কারণ আত্মহত্যা বলে স্বীকার করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড এবং আর্মি ফোর্সেস স্ট্রাটেজিক কমান্ডের প্রধান হিসেবে রোসিকে নিয়োগ দেয়া হয়েছিল। এ দায়িত্ব গ্রহণ করার আগেই আত্মহত্যা করেন তিনি।

মেজর জেনারেল রোসির মৃত্যুর কারণ প্রকাশে চার মাস বিলম্বের কোনো ব্যাখ্যা বিবৃতিতে দেয়া নি। কি কারণে রোসি আত্মহত্যা করেছেন তাও উল্লেখ করা হয় নি। এ ছাড়া, এর আগে মার্কিন সেনাবাহিনীর উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিনা বিবৃতিতে সে তথ্যও ছিল না। 

অবশ্য, জেনারেল রোসির আত্মহত্যার ঘটনার মধ্য দিয়ে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়টি নতুন করে সামনে চলে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রতিবেদন অনুযায়ী, গত বছর দেশটির সেনাবাহিনীতে চাকরিরত ২৬৫ ব্যক্তি আত্মহত্যা করেছে। আগের বছরের চেয়ে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে এ প্রতিবেদনে স্বীকার করা হয়। 

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি’র হিসাব অনুযায়ী দেশটিতে প্রতি এক লাখ সেনার মধ্যে প্রায় ৩০ শতাংশ আত্মহত্যা করে। অন্যদিকে  দেশটির প্রতি এক লাখ বেসামরিক নাগরিকের মধ্যে ১৩ শতাংশ আত্মহত্যা করে। ২০১৪ সালে পরিসংখ্যানের ভিত্তিতে এ হিসাব দিয়েছে সিডিসি।#

পার্সটুডে/মূসা রেজা/৩০