গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে তুরস্কে সামরিক ১৮ পাইলট আটক
https://parstoday.ir/bn/news/world-i24394-গুলেনের_সঙ্গে_যোগসাজশের_দায়ে_তুরস্কে_সামরিক_১৮_পাইলট_আটক
তুরস্ক সামরিক ১৮ পাইলটকে গ্রেফতার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত দেশটির ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে এ সব পাইলটকে আটক করা হয়। জুলাই মাসের ১৫ তারিখের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে গুলেন জড়িত বলে দাবি করে আসছে তুরস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৬ ০৫:৩৫ Asia/Dhaka
  • গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে তুরস্কে সামরিক ১৮ পাইলট আটক

তুরস্ক সামরিক ১৮ পাইলটকে গ্রেফতার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত দেশটির ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে এ সব পাইলটকে আটক করা হয়। জুলাই মাসের ১৫ তারিখের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে গুলেন জড়িত বলে দাবি করে আসছে তুরস্ক।

নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের ১৭ প্রদেশ থেকে সামরিক ১৮ পাইলটকে আটক করা হয়। দেশটির কোনিয়া প্রদেশের প্রধান সরকারি কৌসুলি বেসতামি তেজকান চলতি মাসের ২৭ তারিখে ৭৩ পাইলট, ৭১ লেফট্যানেন্ট এবং ২ কর্নেলকে আটকের গ্রেফতারি পরোয়ানা জারির পর এ সব পাইলটকে আটক করা হয়। তুর্কি সেনাবাহিনীতে ব্যাপক রদবদলের অংশ হিসেবে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তুর্কি সেনাবাহিনীর দলত্যাগী সদস্যরা জুলাই ১৫ তারিখের রাতে দেশটির ক্ষমতা হাতে নেয়ার ঘোষণা দিয়েছিলেন। রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুল নগরীতে তারা রাস্তায় ট্যাংক বহর নামিয়ে দিয়েছিল এবং আকাশে তাদের  পক্ষের হেলিকপ্টার উড়তে দেখা গেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়্যব এর্দোগান এবং তার নেতৃত্বাধীন ক্ষমতাসীন পার্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ সব তৎপরতার চালায় তারা।

এর্দোগানের সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসলে তাদের অভ্যুত্থান প্রচেষ্টা ভেস্তে হয়ে যায়। ব্যর্থ অভ্যুত্থানে ২৪০ জনের বেশি নিহত এবং ২১০০ আহত হয়েছিল।

চলতি মাসের ২৩ তারিখে তুর্কি বিচারমন্ত্রীর বরাত দিয়ে দেশটিতে প্রচারিত খবরে বলা হয়েছে, অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে ৩৫ হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়। এ সব ব্যক্তিকে গুলেনের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, আরো প্রায় চার হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হবে।

অবশ্য গুলেন ব্যর্থ অভ্যুত্থানের নিন্দা করেছেন এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/৩১