আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসীদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনতার বিক্ষোভ
আফগানিস্তানের হেরাত প্রদেশের শত শত মানুষ ঘোর প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীরা ঘোর প্রদেশে বহু সংখ্যক নিরীহ মানুষকে হত্যা করার পর হেরাতের ক্ষুব্ধ জনতা অপরাধীদের দ্রুত বিচার করে তাদের শাস্তির দাবি জানিয়েছে।
দায়েশ সন্ত্রাসীরা গত বুধবার ঘোর প্রদেশের ফিরোজ কুহ শহরের উপকণ্ঠে ৩৬ বেসামরিক ব্যক্তিকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে। এ ছাড়া তাদের হামলায় আরো ১১ ব্যক্তি আহত হয়েছে।
আফগানিস্তানের জাতীয় সংসদ গতকাল সেদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রভাব বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সন্ত্রাসীরা নানগারহার প্রদেশ ছাড়াও ঘোর, লুগার, কুনার ও নুরেস্তান প্রদেশেও তৎপরতা চালাচ্ছে এবং স্থানীয় অধিবাসীদেরকে হত্যা করছে। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৩১