৩ দশক পর গুয়ামে গেল মার্কিন পরমাণু ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ
https://parstoday.ir/bn/news/world-i24493-৩_দশক_পর_গুয়ামে_গেল_মার্কিন_পরমাণু_ক্ষেপণাস্ত্রবাহী_ডুবোজাহাজ
পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী একটি ডুবোজাহাজকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। ১৯৮০’র দশকের পর এই প্রথম পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী কোনো ডুবোজাহাজকে গুয়ামের মার্কিন ঘাঁটিতে পাঠানো হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০১, ২০১৬ ০৫:৫৩ Asia/Dhaka
  • মার্কিন পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী ডুবোজাহাজকে  ইউএসএস পেনসিলভানিয়া
    মার্কিন পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী ডুবোজাহাজকে ইউএসএস পেনসিলভানিয়া

পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী একটি ডুবোজাহাজকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। ১৯৮০’র দশকের পর এই প্রথম পরমাণু ক্ষেপণাস্ত্র বহনকারী কোনো ডুবোজাহাজকে গুয়ামের মার্কিন ঘাঁটিতে পাঠানো হলো।

জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো মিত্র দেশগুলোর প্রতি সমর্থন প্রকাশের অংশ হিসেবে পরমাণু ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ ইউএসএস পেনসিলভানিয়াকে গুয়ামে পাঠানো হয়েছে। গুয়ামের মার্কিন ঘাঁটিতে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা রয়েছেন এবং তারা এ ডুবোজাহাজ পরিদর্শনের বিরল সুযোগ পাবেন। 

মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভারত-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদেরকে দেয়া মার্কিন প্রতিশ্রুতির অংশ হিসেবে গুয়াম সফর করছে এ ডুবোজাহাজ। বিবৃতিতে আরো বলা হয়েছ, ওই  অঞ্চলের মিত্রদের সঙ্গে আমেরিকা অনেক মহড়া ও প্রশিক্ষণসহ সামরিক তৎপরতা চালিয়েছে এবং তারই সম্পূরক হলো গুয়ামে ইউএসএস পেনসিলভানিয়ার সফর।

ওহিও শ্রেণির ডুবোজাহাজ ইউএসএস পেনসিলভানিয়া  ২৪টি ট্রাইডেন্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এ সব ক্ষেপণাস্ত্রের প্রতিটিতে একাধিক পরমাণু বোমা বসানো সম্ভব এবং এ দিয়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।#

পার্সটুডে/মূসা রেজা/১