আমেরিকাকে হুমকি মনে করছে জাপানের বেশিরভাগ মানুষ
https://parstoday.ir/bn/news/world-i24577-আমেরিকাকে_হুমকি_মনে_করছে_জাপানের_বেশিরভাগ_মানুষ
জাপানের বেশিরভাগ মানুষ তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আমেরিকাকে নিজ দেশের প্রতি হুমকি বলে মনে করে। চলতি বছরের গোড়ার দিকে চালানো এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়া, এক দশক আগে আমেরিকা বিশ্বে যে ভূমিকা পালন করতো এখন তার চেয়ে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা মনে করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৬ ০৬:০৯ Asia/Dhaka
  • আমেরিকাকে হুমকি মনে করছে জাপানের বেশিরভাগ মানুষ

জাপানের বেশিরভাগ মানুষ তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আমেরিকাকে নিজ দেশের প্রতি হুমকি বলে মনে করে। চলতি বছরের গোড়ার দিকে চালানো এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়া, এক দশক আগে আমেরিকা বিশ্বে যে ভূমিকা পালন করতো এখন তার চেয়ে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা মনে করেন।

'পিউ রিসার্চ সেন্টার' চলতি বছরের এপ্রিল এবং মে মাসে এ মতামত জরিপ চালিয়েছে। মতামত জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ জাপানের প্রতি আটটি মারাত্মক হুমকির কথা বলেছেন। তার মধ্যে ৬ষ্ঠ স্থানে রয়েছে আমেরিকা।

এ ছাড়া, সাইবার হামলা, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং বিশ্ব শক্তি হিসেবে চীনের অভ্যুদয়কে জাপানিরা হুমকি হিসেবে দেখছে। ৬৩ শতাংশ জাপানি চীনকে তাদের দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। বিশ্বের জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক অস্থিতিশীলতাকেও তারা জাপানের প্রতি মারাত্মক হুমকি হিসেবে গণ্য করেছে।

তবে, জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ৩৩ শতাংশ রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনাকে জাপানের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেছে।#   

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২