আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু
-
ভার্জিনিয়ার একটি কেন্দ্রে ভোট দিতে সস্ত্রীক উপস্থিত হয়েছেন ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর টিম কেইন।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ(মঙ্গলবার) শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে দুই প্রার্থী হলেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন।
এ ছাড়া নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন এবং লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসনও প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবশ্য তাদের নাম আমেরিকার বেশির ভাগ মানুষ জানেনই না।
আমেরিকার মোট ভোটার সংখ্যা ২৩ কোটি হলেও নির্বাচনে ১২ কোটির বেশি ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে। এ দিকে, মার্কিন ৩৭টি অঙ্গরাজ্যে এবং ডিস্ট্রিক অব কলাম্বিয়ার চার কোটি ১০ লাখ ভোটার এরই মধ্যে তাদের ভোট প্রদান করেছেন। মতামত জরিপে স্বল্প ব্যবধানে ক্লিন্টনের বিজয়ের আভাস দেয়া হয়েছে।
আজ প্রথম যে সব অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে সে গুলো মধ্যে নিউ ইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া কেনটুকিসহ আরো কয়েকটি রয়েছে। সময়ের পার্থক্যের কারণে ভোট শুরু হতে এ রকম হেরফের ঘটছে।
অবশ্য আমেরিকার কথিত গণতন্ত্রের দৈন্যতা এ বারের নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বের কাছে নগ্ন ভাবে ফুটে উঠেছে। নির্বাচনী প্রচার যুদ্ধের পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি এবং সীমা অতিক্রমকারী অশোভন বক্তব্য দিয়ে প্রধান দুই প্রার্থী সুশীল মানুষদের হতবাক কয়ে দিয়েছে। ব্রিটিশ বিজ্ঞান সাপ্তাহিক নিউ সায়েন্টিস এ নির্বাচন নিয়ে চলমান সংখ্যার সম্পাদকীয়তে লিখেছে, কোনো প্রার্থী বিজয়ী হওয়ার উপযুক্ত নন তবে একজনকে পরাজিত হতেই হবে।#
পার্সটুডে/মূসা রেজা/৮