‘ন্যাটো থেকে ট্রাম্প সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য!’
https://parstoday.ir/bn/news/world-i25372-ন্যাটো_থেকে_ট্রাম্প_সরে_গেলে_রাশিয়ার_সঙ্গে_ব্রিটেনের_যুদ্ধ_অনিবার্য!’
ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফের সাবেক প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো থেকে আমেরিকা সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৬ ০৮:৪৩ Asia/Dhaka
  • রুশ বিমান বহরের কুচকাওয়াজ
    রুশ বিমান বহরের কুচকাওয়াজ

ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফের সাবেক প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো থেকে আমেরিকা সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।

এর আগে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গভীর সন্দেহ পোষণ করেছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের গোড়ার দিকে তিনি বলেছেন, ন্যাটো মিত্ররা আক্রান্ত হলে তাদের সহায়তায় হয়ত মার্কিন সেনাবাহিনী এগিয়ে যাবে না। পাশাপাশি তিনি ন্যাটোভুক্ত দেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর উপদেশ দিয়েছেন।

রুশ যুদ্ধজাহাজ পরিদর্শন করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আর এ প্রেক্ষাপটে ব্রিটিশ সামরিক, বিমান এবং নৌবাহিনীর সাবেক প্রধানরা উদ্বেগ প্রকাশ করেন। তারা আশংকা করেন, ইউরোপকে সতর্ক করার যে কথা বলা হয়েছে তা শুনতে হবে আর না হয়, তাদের ভাষায়, রাশিয়ার অপ্রতিরোধ্য ‘আগ্রাসনের’ ঝুঁকিতে পড়তে হবে।

আরএএফের সাবেক প্রধান স্যার মাইকেল গ্রেডন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলে পূর্ব ইউরোপকে রক্ষার মতো পর্যাপ্ত শক্তি আর ন্যাটোর থাকবে না। 

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানন্যাট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপের প্রতি নানা হুমকি দিয়েছেন এবং এগুলোকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। একই অভিমত ব্যক্ত করেন ব্রিটেনের নৌবাহিনীর সাবেক প্রধান লর্ড ওয়েস্ট।#

পার্সটুডে/মূসা রেজা/১১