ট্রাম্পের বিজয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত
https://parstoday.ir/bn/news/world-i25375-ট্রাম্পের_বিজয়ের_বিরুদ্ধে_দ্বিতীয়_দিনের_মতো_বিক্ষোভ_অব্যাহত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো গোটা আমেরিকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। ট্রাম্পের বিজয়ের ফলে মার্কিন নাগরিক অধিকারের ওপর মারাত্মক আঘাত আসবে বলে আশংকা করছেন বিক্ষোভকারীরা।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
নভেম্বর ১১, ২০১৬ ০৯:১৫ Asia/Dhaka
  • ট্রাম্পের বিজয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো গোটা আমেরিকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। ট্রাম্পের বিজয়ের ফলে মার্কিন নাগরিক অধিকারের ওপর মারাত্মক আঘাত আসবে বলে আশংকা করছেন বিক্ষোভকারীরা।

পূর্ব উপকূলের যেসব গুরুত্বপূর্ণ নগরীতে বিক্ষোভ হয়েছে তার মধ্যে ওয়াশিংটন, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্কও রয়েছে। পশ্চিম উপকূলের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, অকল্যান্ড ও ক্যালিফোর্নিয়ায় বড় ধরণের বিক্ষোভ হয়েছে। এ ছাড়া, ডেনভারের বিক্ষোভেও হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।

এদিকে, ট্রাম্পের আবাসিক ভবন ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার এবং পেনসিলভানিয়া এভিনিউয়ে সদ্য চালু করা ট্রাম্পের হোটেলের চারপাশেনিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে পুলিশ। এ দুই এলাকা বিক্ষোভকারীদের সাধারণ লক্ষ্যে পরিণত হওয়ায় এ পদক্ষেপ নেয় পুলিশ। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজ থেকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল পর্যন্ত বিক্ষোভ শোভাযাত্রা করেছে শতাধিক বিক্ষোভকারী।

তবে চলমান বিক্ষোভ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে অস্বীকার করেছেন  ট্রাম্পের প্রচারণা সংক্রান্ত প্রতিনিধি।# 

পার্সটুডে/মূসা রেজা/১১