আমেরিকা ভাঙার উদ্যোগ নিল ওরেগন অঙ্গরাজ্যও
https://parstoday.ir/bn/news/world-i25531-আমেরিকা_ভাঙার_উদ্যোগ_নিল_ওরেগন_অঙ্গরাজ্যও
আমেরিকা ভাঙার চেষ্টায় যোগ দিয়েছে ওরেগন অঙ্গরাজ্যও। ক্যালিফোর্নিয়ার পর সেখানেও এবার স্বাধীনতার দাবি উঠেছে। মঙ্গলবারের নির্বাচনে এ অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছে। অঙ্গরাজ্যের ৭টি ইলেকটোরাল ভোট পেয়েছেন হিলারি। কিন্তু প্রেসিডেন্ট হসেবে নির্বাচিত হতে পারেন নি।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ১৭:৫৭ Asia/Dhaka
  • আমেরিকা ভাঙার উদ্যোগ নিল ওরেগন অঙ্গরাজ্যও

আমেরিকা ভাঙার চেষ্টায় যোগ দিয়েছে ওরেগন অঙ্গরাজ্যও। ক্যালিফোর্নিয়ার পর সেখানেও এবার স্বাধীনতার দাবি উঠেছে। মঙ্গলবারের নির্বাচনে এ অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছে। অঙ্গরাজ্যের ৭টি ইলেকটোরাল ভোট পেয়েছেন হিলারি। কিন্তু প্রেসিডেন্ট হসেবে নির্বাচিত হতে পারেন নি।

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপিন্ডেন্ট জানিয়েছে, ওরেগেন'র দুই বাসিন্দা স্বাধীন হওয়ার লক্ষ্যে একটি পিটিশন ফাইল করেছেন। যেখানে ওরেগনের আমেরিকা ছাড়ার ব্যাপারে ভোটের আয়োজনের কথা বলা হয়েছে। একইসঙ্গে অন্য কোনো রাষ্ট্রকে সাথে নিয়ে নতুন ইউনিয়ন গঠন করার প্রস্তাবও রয়েছে এই পিটিশনে। 

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতেও স্বাধীনতার দাবি উঠেছে। ক্যালিফোর্নিয়ার ইলেকটোরাল ভোটগুলো পেয়েছে হিলারি ক্লিনটন।

ওরেগনের নিয়ম অনুযায়ী ৮৮ হাজার ১৮৪ টি স্বাক্ষর পেলে কোনো পিটিশন ব্যালটের মাধ্যমে নিষ্পত্তি হয়।#  

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২