উ. কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে সতর্ক আমেরিকা
উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে-এই আশঙ্কায় আমেরিকা এবং তার মিত্ররা সতর্ক অবস্থায় রয়েছে। উপগ্রহ থেকে তোলা ছবিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে উৎক্ষেপণের আলামত পাওয়ার ভিত্তিতে এ সতর্ক অবস্থা জারি করা হয়।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার চিফস অব স্টাফ বলেছেন, তার বাহিনী উত্তর কোরিয়ার পানকি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রসহ সম্ভাব্য অন্যান্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের তৎপরতার ওপর গভীর নজর রাখছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে উত্তেজনা সৃষ্টিকারী তৎপরতা দেখা দিলে তার জবাব দেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
এ দিকে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা সম্প্রতি বলেছেন, উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া, দেশটি পরমাণু পরীক্ষা চালানো এবং পরমাণু বোমার আকার ছোট করার বিষয়ে অতি উৎসাহ দেখাচ্ছে বলেও জানান তিনি।
উত্তর কোরিয়া সাধারণভাবে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ দিবসে অস্ত্র পরীক্ষা করে। ব্যাপক হারে দৃষ্টি আকর্ষণের জন্য এমনটি করে থাকে দেশটি।#
পার্সটুডে/মূসা রেজা/১৫