ট্রাম্প সব প্রতিশ্রুতি পূরণ করবেন: ন্যাটো মহাসচিবের আশা
https://parstoday.ir/bn/news/world-i25822-ট্রাম্প_সব_প্রতিশ্রুতি_পূরণ_করবেন_ন্যাটো_মহাসচিবের_আশা
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এ সামরিক জোটের প্রতি আমেরিকার সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৫, ২০১৬ ২১:০৩ Asia/Dhaka
  • ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ
    ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এ সামরিক জোটের প্রতি আমেরিকার সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন।

আজ (মঙ্গলবার) ব্রাসেলসে স্টোলটেনবার্গ দাবি করেন, “ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারাভিযানের সময় বলেছিলেন তিনি ন্যাটোর অনেক ভক্ত এবং আমি নিশ্চিত যে, তিনি এমন একজন প্রেসিডেন্ট হবেন যিনি ন্যাটো জোটকে দেয়া আমেরিকার সব প্রতিশ্রুতি পূরণ করবেন। কারণ একটি শক্তিশালী ন্যাটো জোট কেবল ইউরোপের জন্য নয়, আমেরিকার জন্যও গুরুত্বপূর্ণ।”

স্টোলটেনবার্গ ডোনাল্ড ট্রাম্পকে এ জোটের সঙ্গে দূরত্ব সৃষ্টির বিষয়ে সতর্ক করে দেয়ার একদিন পরই এ মন্তব্য করলেন। গতকাল স্টোলটেনবার্গ বলেছিলেন, “এক প্রজন্মের মধ্যে আমরা সবচেয়ে বড় নিরাপত্তা-ঝুঁকি মোকাবেলা করছি।” নির্বাচনে বিজয়ের আগে এক প্রচারণী সভায় ন্যাটোকে ‘সেকেলে’ বলে অভিহিত করে ট্রাম্প বলেছিলেন, তার নেতৃত্বে আমেরিকা ন্যাটোর কোনো হামলায় জড়াবে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে। এছাড়া ট্রাম্পের জমকালো প্রচারাভিযানে এই ধনকুবের ব্যবসায়ী রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণও দেখিয়েছিলেন এবং ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে শক্তিশালী নেতা বলে পুতিনের প্রশংসা করেছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫