ইরানের কাছে বিমান বিক্রির বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস
https://parstoday.ir/bn/news/world-i26035-ইরানের_কাছে_বিমান_বিক্রির_বিরুদ্ধে_মার্কিন_প্রতিনিধি_পরিষদে_বিল_পাস
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে যাত্রীবাহী বোয়িং ও এয়ারবাস বিমান বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করা হয়েছে। বিলের পক্ষে ভোট পড়েছে ২৪৩টি এবং বিপক্ষে পড়েছে ১৭৪টি। এ বিল আইনে পরিণত হলে মার্কিন অর্থ মন্ত্রণালয় বোয়িং ও এয়ারবাসকে দেয়া লাইসেন্স বাতিল করতে বাধ্য হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ১৮, ২০১৬ ১৩:০৫ Asia/Dhaka
  • মার্কিন কংগ্রেস (ফাইল ফটো)
    মার্কিন কংগ্রেস (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে যাত্রীবাহী বোয়িং ও এয়ারবাস বিমান বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করা হয়েছে। বিলের পক্ষে ভোট পড়েছে ২৪৩টি এবং বিপক্ষে পড়েছে ১৭৪টি। এ বিল আইনে পরিণত হলে মার্কিন অর্থ মন্ত্রণালয় বোয়িং ও এয়ারবাসকে দেয়া লাইসেন্স বাতিল করতে বাধ্য হবে।

অবশ্য, এ বিল আইনে পরিণত হতে হলে সিনেটের অনুমোদন লাগবে এবং চূড়ান্তভাবে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে অনুমোদন নিতে হবে। গত সোমবার হোয়াইট ঘোষণা করেছে যে, এ ধরনের বিল পাস হলে প্রেসিডেন্ট ওবামা তাতে ভেটো দেবেন। হোয়াইট হাউজ বলেছে, ইরানের কাছে বিমান বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে মিত্ররা একে পরমাণু সমঝোতার লঙ্ঘন বলে ধরে নেবে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে বোয়িং ও এয়ারবাস কোম্পানিকে ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রির বিষয়ে লাইসেন্স দেয়ার দুই মাস পর প্রতিনিধি পরিষদ এ বিল পাস করল। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এরপর মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের সঙ্গে বোয়িং ও এয়ারবাস কোম্পানিকে লেনদেনের অনুমতি দেয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯